ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 4725 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ মাহাবুব ইসলাম (পিতা: মৃত গনি মিয়া) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী মৌজার দাগ নং ১৩৯-১৪০ এর ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মাহাবুব ইসলাম আহত হন।

ঘটনায় বিবাদী পক্ষ হিসেবে অভিযুক্ত রয়েছেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আল-মামুন (পিতা: মৃত আব্দুল লতিফ), মোঃ নজরুল ইসলাম, তমিজ উদ্দীন (পিতা: ওয়াজ উদ্দীন) এবং মোঃ মোকছেদুল (পিতা: তমিজ উদ্দীন)।

আহত মাহাবুব ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মনপুরায় ২২ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চললেও বন্ধ হয়নি মা ইল

প্রতিবেশীর হামলায় আহত থানায় অভিযোগ করে নিরাপত্তাহীনতায় ভু

পাবনায় শিয়ালের কামড়ে দুইজন গুরুতর আহত হাসপাতালে ভর্তি

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, হামলায় একজন নিহত এলা

ভুলে গেছি প্রতিবাদ,এস এম মনিরুজ্জামান আকাশ

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসা

গফরগাঁও ভালুকা সড়ক ও প্রকল্প পরিদর্শন ও উন্নয়ন ত্বরান্বিত কর

মনপুরায় মার্চ ফর প্যালেস্টাইন

বাইতুল মাক-দিস মুসলমানদের কাছে এতো গুরুত্বপূর্ণ কেন

নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

রিলিজিয়নস ফর পিস আয়োজিত চট্টগ্রাম সামিটে মেয়র ডা. শাহাদাত হো