ঢাকা | বঙ্গাব্দ

শহীদ সাংবাদিক তুহিন ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রতিনিধির নাম :মাটি মামুন রংপুর : | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9184 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
শহীদ সাংবাদিক তুহিন ফাউন্ডেশন এর উদ্যোগে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত)  কার্যালয়ে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


শনিবার(৩০ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর আনোয়ার আলীর সভাপতিত্বে দৈনিক প্রতিদিনের কাগজের রংপুর ব্যুরো প্রধান বেলায়েত হোসেন বাবুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর আনোয়ার হোসেন মিঠু বলেন,সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক।

 তাঁর নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকরা এখনো নিরাপদ নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় পুনরায় সারাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে। সূচনা বক্তব্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি বেলায়েত হোসেন বাবু বলেন,সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে ফাঁসি কার্যকর করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের উপর এ ধরনের নির্মম হত্যা মেনে নেওয়া যায় না। 

আমরা ন্যায়বিচার চাই,বিচারহীনতার সংস্কৃতি চাই না। এ হত্যাকাণ্ড প্রমাণ করেছে,সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম জয়-বার্তা সম্পাদক দৈনিক দাবানল,জেনিফা ইয়াসমিন লিনা-অগ্রযাত্রা ,রাকিবুল হাসান পরাগ-দৈনিক আমাদের মাতৃভূমি,বাবলুর রহমান বারী-দীপ্ত টিভি,আহসান হাবিব মিলন-দৈনিক দাবানল,সেলিম মাহমুদ-আমাদের মাতৃভূমি,মোঃ সাকিব চৌধুরী-দৈনিক মতপ্রকাশ,মেহবুব পারভেজ সুমন-দৈনিক অগ্রসর,আব্দুল্লাহ আল আমিন-দৈনিক আমাদের প্রতিদিন, গোলাম মোস্তফা-আলোকিত পত্রিকা,আশা মনি-দৈনিক দাবানল,আবু রায়হান-সংবাদ সংযোগ,নুরে আলম রাব্বি-বাংলাদেশ সমাচার,হাবিবুর রহমান হাবিব-দৈনিক চৌকস,তানভীর সোহেল-দৈনিক দাবানল ও খবরের আলো,সাজ্জাদ বিন আলম-নন্দিত টিভি,সানোয়ারুল ইসলাম-ভোরের আওয়াজ।

স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মাহফিলে শহীদ সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য্য ধারণের ক্ষমতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মিরাজুল ইসলাম।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয় কাহারোল উপজেলায়

রাঙামাটিতে দম্পতি পরিচয়ে বাসা ভাড়া অতঃপরঃ স্ত্রীকে হত্যা করে

চট্টগ্রামে খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে আমীর খসরু মাহমুদ চৌধ

গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রিলিজিয়নস ফর পিস আয়োজিত চট্টগ্রাম সামিটে মেয়র ডা. শাহাদাত হো

চাটমোহর থানায় বিস্ফোরক মামলায় আটক ৪জনকে জেল হাজতে প্রেরণ

বাংলাদেশে যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোগমুক্

মনপুরায় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মফিজুল ইসলামে

দিনাজপুর বোচাগঞ্জে উপজেলায় জালগাঁও এলাকায় একটি ধান ক্ষেতে