ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

  • প্রতিনিধির নাম :রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | নিউজটি দেখেছেনঃ 65177 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শহরের উকিল পাড়ায় নিজাম হাসিনা মসজিদ এর উল্টো পাশে এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম চৌধুরী। 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা শাখার সভাপতি মোঃ বশির আহম্মেদ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, চরফ্যাশন উপজেলার এলডিপি'র সভাপতি মোঃ সবুজ, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, দৌলতখান উপজেলার সভাপতি মোহাম্মদ আশরাফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সহ প্রমুখ‌। 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এলডিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। কর্নেল অলি আহমদ-এর নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছি। তারা আরও বলেন, ভোলা সদর ও অন্যান্য উপজেলা গুলোতে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভোলা থেকেই আন্দোলন-সংগ্রামের কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তারা বলেন, জনগণের সমস্যার সমাধান, উন্নয়ন ও অধিকার রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বীরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও তানভীর

আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

বাগেরহাটে জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক

মনপুরায় রহস্য জনক ভাবে ঝুলন্ত অবস্থায় মরাদেহ উদ্ধার সন্দেহের

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্

বিএনপি নেতা কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলে

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে দুই কেজি

ঢাকার মগবাজারস্থ শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ইস্কুলের পক্ষ থেকে

ভোলায় ব‌্যবসায়ী‌দের ২ কো‌টি টাকা নি‌য়ে বিক্রয় প্রতি‌নি‌ধি