ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজ: মেয়র ডা. শাহাদাত

  • প্রতিনিধির নাম :আদর বড়ুয়া চট্টগ্রাম পটিয়া উপজেলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 7310 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। তিনি জানান, নগরীর মোহরায় শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মানে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কলেজটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছফা আনুষ্ঠানিকভাবে কলেজের দলিল মেয়রের হাতে হস্তান্তর করেন। এসময় মেয়র বলেন, “এই কলেজের মাধ্যমে মোহরার মানুষ উচ্চশিক্ষার আলো পাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কলেজটিকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
মেয়র আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হকসহ শিক্ষক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

নরসিংদীতে ধর্ষনের অভিযোগে গ্ৰেফতার এক যুবক

চট্টগ্রাম মেয়র ড. শাহাদাতের টরন্টো সফর: ফেডারেল এমপি নাথানি

চাঁদপুর সদর চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন

বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের বিভিন্ন প

ভোলায় কোস্টগার্ডের ৫ মাসের অভিযানে কোটি টাকার জাল-মাছ-ট্রলার

গাজীপুরে সাংবাদিককে ফিল্মি স্টাইলে কু'পি'য়ে হ'ত্যা

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়

সামনের ঈদে কী চমক তাকছে শাকিব খানের ?জানতে চোখ রাখুন আমাদের

বীরগঞ্জ ভূমি মেলা'র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে