ঢাকা | বঙ্গাব্দ

ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রাণ হারালেন অনার্সের শিক্ষার্থী

  • প্রতিনিধির নাম :ঢাকা প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 107927 জন
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি:
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই হাজারীবাগের বিজিবি ৫ নং গেট এলাকায় থাকেন।

আলভীর মামি মাহি বেগম জানান, আলভী ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করত। আজ রাত সোয়া ৮টার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত আলভীর বন্ধু আশরাফুল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপরজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিনাজপুর মেডিকেলে বাচ্চা রেখে চলে গেলাম মা!

খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছল

বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও

ক্লিন বাংলাদেশ কর্মসূচিতে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা চসিক মেয়র

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্

ব্যতিক্রমী উদ্যোগ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তারঃ

বীরগঞ্জে প্রাইভেট ক্লিনিকে অভিযান

ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলা'র