ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নির্বাচনী সভায় জি কে গউছ / মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 5356 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
হবিগঞ্জ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি সব সময় জনগণের ভোটের মর্যাদা রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন, যেখানে কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবে না। 

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সুশাসন রায় বিএনপি যুগান্তকারী পদপে নিবে। তাই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি গতকাল রবিবার রাতে শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- আওয়ামীলীগ পালিয়ে গেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ জন্য বিএনপি নেতাকর্মীদেরকে মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের মন জয় করতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। বিশেষ অতিথি’র বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন- জি কে গউছ হবিগঞ্জের গণমানুষের নেতা। আওয়ামীলীগের আমলে তিনি কারাগার থেকে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। 

জি কে গউছকে চিনে না বিএনপি করে বাংলাদেশে এমন লোক নাই। তিনি বৃহত্তর সিলেটের গর্ব। আপনারা জি কে গউছকে ভোট দিয়ে শুধু নির্বাচিত নয়, বিপুল ভোটে নির্বাচিত করুন, আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। জি কে গউছ এমপি-মন্ত্রী হলে উন্নয়নের মাধ্যমে হবিগঞ্জের চিত্র পাল্টে দিবেন।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামের স্থানীয় নে

বীরগঞ্জে সন্ত্রাসী কায়দায় দোকানপাট ভাঙচুর,জমি দখলের পায়তারা,

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জন

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদে

নড়াইলে ইজিবাইক চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা

নৌকার দাদনের টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মুমূর্ষু ৩

নোয়াখালীতে গাছের ডাল ভেঙে পড়ে খতিবের মৃত্যু

নরসিংদীর শিবপুর ও মনোহরদীতে ভয়াবহ অগ্নিকান্ড

আগামীকাল দেশের দ্বিতীয় কার্গো বিমানবন্দর চালু হচ্ছে