ঢাকা | বঙ্গাব্দ

আত্ম সমালোচনা

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ, চলনবিল পাবনা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 4725 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
(সুত্রঃ আমার জন্মদাতা পিতা কবি ডাঃ আঃ হালিম মাস্টার-কে উৎসর্গীত)

অন্যের ব্যবহার মন্দ বলে নিজে মন্দ হলে-
আপন জীবন নষ্ট হবে ;  যাবে রসাতলে,
হবে তোমার জীবন ধারা হিতে বিপরীত-
ব্যর্থ প্রয়াসে পাবেনা তুমি জীবনের ভীত!

সুন্দর তুমি বলে সবাই! ব্যবহার তব মন্দ-
এ কথায় করা যাবেনা  কারো সাথে দ্বন্দ্ব,
দেখাতে হবে সুদূর প্রসারী মননশীল মন-
তবেই বুঝবে সবে তোমার হৃদয় ওজন।

ব্যর্থতাকে সার্থক করবে ধৈর্য ও বুদ্ধিমত্তায়-
সুসংগঠিত ও প্রত্যাশিত সমাজ ব্যবস্থায়,
পাবে ধন্যবাদ সকল মহলের স্বসম্মানে-
হবে মহৎ নেকাত্মায় সবার দোয়ার বানে।

তুমি হবে সুন্দর সবার হৃদয়ের নীড়ে-
হই-চই পড়ে যাবে চারি দিকে তব ঘিরে,
হবে মন্দ;বাধবে দ্বন্দ্ব খারাপ কবে লোকে-
তুমি নিগৃহীত হবে  এ ধরায় লোক চোখে।

খারাপের সাথে ভাল থাকলে সঙ্গ দোষে-
ভাল যায় নাকি! খারাপের সাথে মিশে,
তুমি হও ভালো সৎ সঙ্গে সুন্দর পরিবেশে-
করবে বরণ তোমায়  সবাই স্বস্নেহে ভালোবেসে.....
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার ০২ আসামী গ্রেফতা

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

আজ বিশ্ব বাবা দিবস

হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব

মুরগী হত্যার বিচার নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির এই নারী

নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু

হবিগঞ্জের ৩টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী চূড়ান্ত