ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জের ৩টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী চূড়ান্ত

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 4708 জন
ছবির ক্যাপশন:
অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে প্রার্থী প্রাথমিকভাবে ছূড়ান্ত করেছে বিএনপি। যে ৩টি আসনে প্রার্থীর চূড়ান্ত করা হয়েছে তারা হলেন, হবিগঞ্জ-২ আসনে সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল।

 তরে ঝুলন্ত রয়েছে হবিগঞ্জ-১ এর নবীগঞ্জ-বাহুবল আসনটি। এ আসনটিতে প্রাথমিকভাবে কাউকে মনোনয়নের তালিকায় না রাখায় জনমনে ধোঁয়াশা তৈরী হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় মৌলভীবাজার জেলার তিনটি আসনেও প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে লড়বেন।

 সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা না করা কিসের ইঙ্গিত বহন করছে-এনিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। কেউ কেউ বলছেন, এ আসনে নতুন মুখ আসবে। আবার কেউ কেউ বলছেন, শরীকদের জন্য ছেড়ে দেয়া হতে পারে। তবে নতুন মুখ আসতে পারে বলে বেশীর ভাগই মনে করছেন।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বনভূমি উন্নয়নে নেচার লার্নিং হাব’ পরিকল্পনায় জাইকা ও পরিবেশ

বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় গ্রেফতার ৪

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্য

পাকিস্তানে কেএফসি’র বিরুদ্ধে বিক্ষোভ, একজন নিহত

বাংলা নববর্ষ ১৪৩২ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক

সদিচ্ছার অভাবে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দায় কার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আস্থাভাজন শহীদ সৈয়দ নজরুল ইসল

জলাবদ্ধতা নিরসনে সব সেবা সংস্থাকে একসাথে কাজ করতে হবে: মেয়র

সার্কুলেশন ম্যানেজার ও পরিচালক এর সাথে সিদ্ধিরগঞ্জ থানা অফিস