ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9253 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর প্রশাসনের অমানবিক ও নিষ্ঠুর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আশুলিয়া  থানার ছাত্র, যুব, গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মশাল মিছিলের আয়োজন করেন। মিছিলটি আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মশাল মিছিলে বক্তারা বলেন, “গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কার্যক্রম দমন করার জন্য প্রশাসন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। কিন্তু দমন-পীড়ন ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন থামানো যাবে না।”

এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই আরও জোরদার করার ঘোষণা দেন।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামী মোঃ শহি

সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ- মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে

বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত

সামনের ঈদে কী চমক তাকছে শাকিব খানের ?জানতে চোখ রাখুন আমাদের

দুর্নীতিবাজ গোপাল এমপির সহযোগী অমৃত রায়ের বিরুদ্ধে চাকরি দে

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলো

ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রাণ হারালেন অনার্সের শিক্ষার্থী