ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9410 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার। নড়াইলের নড়াগাতীতে দুটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি শওকত চৌধুরীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নড়াগাতী থানা পুলিশের এসআই মতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির পাশ থেকে তাকে আটক করেন।
গ্রেফতার শওকত চৌধুরী নড়াগাতী থানার দেবদুন গ্রামের মৃত মুজিবুর চৌধুরী ওরফে গিরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি নওশের আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সরাফত আলী সবো বাদী হয়ে দুটি নাশকতা মামলা দায়ের করেন। এসব মামলায় সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কাজী সরোয়ার, খান শামীম রহমান, সালাউদ্দিন বসির, আলাউদ্দিন চৌধুরী, শওকত চৌধুরী, ফোরকান মোল্লাসহ একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তি নি জানান।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মৃৃত রাশেদের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানা

৪ দিন ধরে দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন

জামিনে মুক্তি পেয়েই মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

দেশে প্রথমবার চট্টগ্রামে চালু হল ‘স্টুডেন্টস হেলথ কার্ড

বাগেরহাটে মুক্তিপণেরর দাবিতে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিক

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে খুলনায় বিরামহীণ বর্ষণে নগরীর

সত্য নিউজ প্রকাশ করায় সাংবাদিকের উপর হয়রানি মূলক মিথ্যা মামল