ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল সিসিআইসি কর্তৃক হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 139214 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
নড়াইল সিসিআইসি কর্তৃক হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট  হস্তান্তর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) গৌতম কুমার পাল ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসে বাইশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮,০০০/- টাকা উদ্ধার করা হয়। মন্গবার (১৩ মে) দুপুরে  সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বাইশটি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ১৮,০০০/- টাকা কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়।

তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল) নড়াইল. মোঃ শাহ্ দারা খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলছে সু

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু: ঘটনাস্থল পরিদর্শনে চসিকের

মশার প্রকোপ না কমা পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চলবে: মেয়র ডা. শা

জকসু জরিপে এজিএস পদে এগিয়ে অর্নব, সমানে সমান মাসুদ রানা

নড়াইলের মাইজপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর

বাগেরহাটে বরাদ্দ পেয়ে রাস্তার কাজ বন্ধে চরম ভোগান্তি, তিন ম

খুলনায় সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠালো

যে হবে আপ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী'র

খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছল