ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের কোয়ার্টারে নারী কর্মীকে ধর্ষণ,ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা।

  • প্রতিনিধির নাম :নিজাম উদ্দীন কিশোরগঞ্জ প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 8179 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ আদালতে মামলাটি দায়ের করেন হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংভিত্তিক কর্মরত এক নারী কর্মচারী। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব মামলা আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। 

বিষয়টি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়, বাদী ও বিবাদী দুজনই বিবাহিত। বাদীর স্বামী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন।

 চাকরির পাশাপাশি বাদী আইন বিষয়ে পড়াশোনা করছেন। এই সুযোগে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তাকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কের চেষ্টা চালিয়ে আসেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি বারবার বাদীকে নিজের কক্ষে ডেকে কুপ্রস্তাব দিতেন, শরীরে হাত দিতেন এবং রাজি না হলে চাকরিচ্যুতি এমনকি গুলি করে হত্যার হুমকি দিতেন। মোবাইল ফোনে পাঠাতেন কুরুচিপূর্ণ বার্তাও। বিষয়টি হেলিশ রঞ্জনের স্ত্রী জানার পর তিনিও বাদীকে শাসান। 

গত ২১ আগস্ট বিষয়টি মীমাংসার কথা বলে বাদীকে হাসপাতালে পরিচালকের কোয়ার্টারে ডেকে নেন হেলিশ রঞ্জন। সেখানে নিয়ে তিনি বাদীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ২৬ আগস্ট বিকেলে অফিসকক্ষে আবারো ধর্ষণের চেষ্টা করলে বাদী চিৎকার শুরু করেন। 

এ সময় হাসপাতালের কর্মী ও দর্শনার্থীরা গিয়ে তাকে উদ্ধার করেন। তখন ডা. হেলিশ রঞ্জন বাদীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে রক্ষা পান এবং তিন দিনের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়ে বিদায় দেন। 

কিন্তু পরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে বাদী থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি বলে অভিযোগ করেন তিনি। বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।
 
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ডা. হেলিশ রঞ্জন সরকার তা রিসিভ করেননি।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সারাদেশের মতো রংপুরেও দিনব্যাপি নানা আয়োজনে নতুন বর্ষবরণ:

নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

বিদায় বাবার, পরীক্ষার হলে সন্তানের লড়াই

গাজীপুরে কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার, গাঁ

বীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬

নড়াইলের তুলারামপুরে বৃটিশ শাসনামলে নির্মান হয় দক্ষিনপাড়া জাম

দুদকের জালে তোফায়েলের পালক পুত্র-স্ত্রী, অভিযোগ ৩৪ কোটি টাকা

ঈদযাত্রায় নৌপথ নিরাপদ রাখতে প্রস্তুত বাংলাদেশ কোস্ট গার্ড দক

বাগেরহাটের মোংলায় কোষ্টগার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ

ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন স্বাধীন যুব উন্নয়ন স