ঢাকা | বঙ্গাব্দ

মোংলা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন, মান্নান সভাপতি আবু হোসেন হাওলাদার পনি সম্পাদক

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 10866 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন পর মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)।

মঙ্গলবার (৭ মে) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে প্রথম অধিবেশন ও দুপুরে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ শাকির আহাম্মেদ এবং দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মৃধা ফারুকুল ইসলাম, যিনি পেয়েছেন ১৯৩ ভোট। এ নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মীরা একত্রিত হতে পেরে উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত।’ 

সম্মেলন শেষে বিজয়ী নেতাদের মাল্য পরিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনস্থলে মোতায়েন ছিল যৌথ বাহিনীর সদস্যরা।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দীর্ঘদিন ধরে র,মে,ক, হিমঘরের ফ্রিজ নষ্ট, লাশে পচন

রমাগঞ্জ ০২নং ওয়ার্ড দুই পক্ষের সংঘর্ষে আহত -১, থানায় অভিযো

পাবনায় আলোচিত জুঁই ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজন আটকঃ এলাকায় স

যশোরে আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৫

টঙ্গীতে মহাসড়কে সক্রিয় ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার উদ

পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা ক্ষেতে

জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে: মে

বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক শাহজালাল বিম