ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, চার লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 11832 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার একদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করে জরিমান জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টর গুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম সোমবার রাত ৮ টায় জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পাশ্বে ধরলা নদীর প্রটেকশন বাধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে।

 এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ট্রাক্টর আটক করা হয়। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টর গুলো থানায় আটক রাখা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জরিমানার ৪ লাখ টাকা পরিশোধ করায় আটক ট্রাক্টর গুলো মালিককে দেয়া হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার কর

ওসি মনোয়ার হোসেন জিলাপি খেতে চাওয়াই কর্মস্থল থেকে পরিবর্

নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুল ছাত্র

বিটি এস এফ কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই ন

বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় ফুলবাড়ীতে পরীক্ষার্থীর আত্মহত্যা

চাটমোহরে মোটর সাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য

চরম ডাক্তার সংকটে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে

নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিয