ঢাকা | বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৬৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 118224 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
পাবনার জেলার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুসা নাসের চৌধুরী এক বিরল রেকর্ড গড়লেন।  পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম বারের মত এ রকম সংবর্ধিত হলেন। এই প্রথমবারের মতো পাবনা জেলার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছেন। কেউ বুয়েট, কেউ রুয়েট, কেউ বিভিন্ন মেডিকেল কলেজ, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবার কেউবা দেশের নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানে।

মঙ্গলবার বিকালে এমনই অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে প্রথমবারের মতো ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানালেন উপজেলা প্রশাসন।

চাটমোহর উপজেলা পরিষদের হল রুম মঙ্গলবার বিকালে ছিল কানায় কানায় পরিপূর্ণ। এ সময় কৃতি শিক্ষার্থীরা তাদের শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকরা কাঁদলেন তাদের সন্তানদের সফলতায়। আর অগ্রজদের এমন সফলতার গল্প শুনতে এবং এমন এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল উপজেলা বিভিন্ন স্কুল-কলেজের অনুজ শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সচেতন সমাজ। ভূয়সী প্রশংসায় ভাসছেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

মুসা নাসের চৌধুরী বলেন, এক উপজেলা থেকে এতোগুলো শিক্ষার্থী দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সত্যিই এটা বিরল। ক্ষুদ্র কিছু হলেও আমি চেষ্টা করেছি মেধাবীদের মূলায়ন করতে। পাশাপাশি অগ্রজদের এমন সাফল্যের গল্প শুনতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুজ শিক্ষার্থীরা যেভাবে উপস্থিত থেকে উচ্ছ্বসিত হয়েছে এতে আমার খুব ভালো লেগেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পান্না, রাকিব হাসান, শাহরিয়ার তানভীর শোভন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।
নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদি

নৌ-পুলিশের ধাওয়া খেয়ে কাচিকাটা নদীতে ঝাঁপ ৯ দিনেও মেলেনি আবে

হবিগঞ্জে গণশুনানীতে দুদক চেয়ারম্যান ড. মোমেন খারাপ লোক নির্

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধা

বাগেরহাটে টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

বাংলাদেশ কে একটি মানবিক রাষ্ট্রের পরিণত করবো" মনপুরায় নুরুল

বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী

একতা ক্লিনিক ও ডাক্তার ইয়াসমিনের বিরুদ্ধে ফুঁসে উঠছে বীরগঞ্জ

খুব শীগ্রই আসছে মারুফ হাসান এর নতুন গান - নেশা হৃদয় জুড়ে