ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করছে বিএসএফ

  • প্রতিনিধির নাম :ডেস্ক নিউজ | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 83859 জন
ছবির ক্যাপশন: সংগৃহীত

কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার রক্তাক্ত স্মৃতি এখনো টাটকা। সেই হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় কেবল ভারতের অভ্যন্তরে নয়, সীমান্ত জুড়েও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এরই প্রেক্ষিতে প্রতিবেশী দুই মুসলিম দেশের—বিশেষত বাংলাদেশ ও পাকিস্তান—সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াচ্ছে ভারত সরকার।


এ লক্ষ্যে গঠন করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নতুন ১৬টি ব্যাটালিয়ন। এসব ব্যাটালিয়নের মাধ্যমে প্রায় ১৭ হাজার অতিরিক্ত সদস্য যুক্ত হবেন সীমান্ত নিরাপত্তায়। পাশাপাশি স্থাপন করা হচ্ছে দুটি নতুন ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’।

শুধু পাকিস্তান নয়, পূর্ব সীমান্ত তথা বাংলাদেশ সীমানাতেও নজরদারি জোরদার করতেই এই উদ্যোগ নিচ্ছে ভারত। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

সীমান্তে নজরদারি আরও জোরদার ভারত সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে একাধিক কারণ—আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা, এবং প্রতিবেশী দেশে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।

বিএসএফের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ব্যাটালিয়ন
নতুন করে গঠিত ১৬টি বিএসএফ ব্যাটালিয়নের প্রতিটিতে এক হাজারেরও বেশি সদস্য থাকবে। এতে বিএসএফ-এর মোট ব্যাটালিয়নের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। এই অতিরিক্ত জনবল দিয়ে সীমান্তে নজরদারি, টহল ও প্রতিরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ জাকির হোসেন চৌধুরী
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

কুড়িয়ে পাওয়া ১৮ ভরি স্বর্ণ ও (১৫০০০) হাজার টাকা ফিরিয়ে দিলে

ব্যতিক্রমী উদ্যোগ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তারঃ

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিত

গাজীপুর চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতা ও সাধারণ জনগণের দুর্ভোগ:

দেশের সকল সংবাদকর্মী ভাই বন্ধু দের আহ্বান করছি আমার এই ক্ষুদ

নরসিংদীর মনোহরদীতে সীমানা বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভা

মুরগী হত্যার বিচার নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির এই নারী

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬