ঢাকা | বঙ্গাব্দ

আত্মহত্যা করেন র‌্যাব কর্মকর্তা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 11713 জন
ছবির ক্যাপশন: স্বাধীন৭১
চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র‌্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে।

পলাশ সাহা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে র‌্যাব-৭-এ কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা।

চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না; আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’

এ প্রসঙ্গে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘র‍্যাব-৭ চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে তিনি অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। 

তার কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। সেই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সারাদেশের মতো রংপুরেও দিনব্যাপি নানা আয়োজনে নতুন বর্ষবরণ:

মনপুরায় ওএমএস এর ৮১৫ কেজি চাল জব্দ

জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে: মে

নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া

গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাঙামাটিতে দম্পতি পরিচয়ে বাসা ভাড়া অতঃপরঃ স্ত্রীকে হত্যা করে

চট্টগ্রামকে 'ওয়ান সিটি টু টাউন' মডেলে গড়তে চান মেয়র ডা. শ

রংপুরে শিক্ষার্থীদের কাফন মিছিল

দেশে প্রথমবার চট্টগ্রামে চালু হল ‘স্টুডেন্টস হেলথ কার্ড’