ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে আম পাড়তে গিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 146864 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকায় আম গাছ থেকে পড়ে কাজী রাকিবুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক  শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার এ দুর্ঘটনা ঘটেছে। কাজী রাকিবুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কাজী রাকিবুল ইসলাম মোল্লাহাটের কোদালিয়া গ্রামের মহিদুল কাজীর ছেলে। তিনি কোদালিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪ ঘটিকার সময় মাহাবুব নামের এক ব্যাক্তির আম গাছে উঠে ওই  কিশোর , কিন্তু আম গাছের মগডালে উঠলেই ডাল ভেঙে নিচে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
নিউজটি পোস্ট করেছেন : Deleted
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বন্ধ হচ্ছে অনলাইল জুয়া,

কু‌ড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

এখনও হাসিনার দোসরদের হাতেই কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফখরুদ্দিন আহমেদ বাচ্চু মামলা থেকে খালাস, দ্রুত বহিষ্কারাদেশ

হবিগঞ্জ জেলার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ২ থেকে ৩

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

ব্রিটিশ এমপি টিউলিপ: দুর্নীতি মামলার রায় ‘ক্যাঙ্গারু আদালতের

ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় মামলা খালাস

বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২