ঢাকা | বঙ্গাব্দ

চিরন্তন ভাওয়াল বীর, এস এম মনিরুজ্জামান আকাশ

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 11826 জন
ছবির ক্যাপশন:
💜চিরন্তন ভাওয়াল বীর💙

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।

(সুত্রঃ শহীদ আহসান উল্লাহ মাস্টার (এম পি)
এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে উৎসর্গীত)



বীর বাঙ্গালীর বীর সন্তান আহসান উল্লাহ মাস্টার-
জনগনের মাঝে বেড়ে উঠা এক সম্ভাবনায় অপার
বলতেন কথা নীতি আদর্শে সদা শ্রমিক জনতার-
ফিরবেন না কোনদিনও আমাদের মাঝে আর...

৭ই মে'২০০৪ইং শুক্রবার এক জনতার মাহফিলে-
ঘাতকেরা কেড়ে নেন প্রাণ তার অকৃতজ্ঞতার মাশুলে,
হামলা চালিয়ে হত্যা করে আদর্শিক শিক্ষক কে-
যিনি ছিলেন টঙ্গী-গাজীপুরের নয়নের মনি যে...

অপরাপ ছিলো সরব দেশপ্রেম ও জনপ্রিয়তা-
সহ্য হয়নি সেই অপশক্তিদের দেখে আদর্শবাদীতা,
জনতার পক্ষে কথা বলা ছিলো কি তার অপরাধ-
নিভিয়ে দিলো আলোর প্রদীপ সঙ্গে জনতার সাধ!

পিছিয়ে পড়লো ভাওয়াল ভূমি ডুবে আধারে-
হারিয়ে গেলো ভাওয়াল বীর স্মৃতির পাথারে,
অবহেলিত হলো জীবন-জীবিকা ভাওয়াল ভূমির-
নেমে এলো ভাওয়াল বাসীর জীবনে আঁধার তিমির...

আদর্শ নেতা ছিলেন যে আহসান উল্লাহ মাস্টার-
শ্রদ্ধা ভরে করি স্মরণ সকলে কর্মময় জীবন তার,
করেছেন রাজনীতি বলতে কথা শ্রমিক জনতার-
ভাওয়াল ভূমিতে কে আছে এমন সংগঠক আর!

ভাওয়াল বীর সন্তান যিনি জনতার ভালোবাসায়-
লক্ষ প্রাণে বেঁচে আছেন আদর্শিক গতি ও দিশায়,
ভালোবেসে ভাওয়াল জনতা বীর উপাধি করে দান-
দিয়েছেন অকুন্ঠ সমর্থন; শ্রদ্ধা ভরে দীপ্ত সম্মান!

রেখে যাওয়া তার মত ও পথের সঠিক ব্যবহারে-
ভাওয়ালবাসী সদা যে তৎপর রয়েছে শ্রদ্ধা ভরে,
ভাওয়াল বীরের প্রতি দ্বীপ্ত ভালোবাসায় অবিরাম-
ভোলেনি কভুও ক্লান্তি কালে বীর সন্তানের নাম!

ভালোবেসে করে দোওয়া সকলেই বীরের প্রতি-
অসৌজন্যতায় ভাওয়ালবাসী ভোলেনি সম্প্রীতি,
৭ই মে গভীর শ্রদ্ধায় স্মরন করে দোওয়া করে-
রেখো ওগো মাবুদ ভাওয়াল বীরকে সুখে কবরে...

ভাওয়াল বীর আছে ভালোবাসায় বেঁচে সমাজে-
তার আদর্শ লালন করি যেনো রাজনৈতিক কাজে,
রবেন আমাদের বীর সন্তান কর্মে বেঁচে চিরদিন-
বিলীন যেন না হয় ভাওয়াল বীরের কর্ম কোনদিন......!

(তারিখঃ ৭ই মে'২০২১ঈশায়ী,
রাতঃ ১২:০০__১২:৩৪,
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, ডাকঃকুয়াবাসী,
উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা-৬৬১০)
নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বাগেরহাট বিআরটিএ অফিসে দুদকের অভিযান

পটিয়ায় নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ

ভোলায় নিহত ব্যবসায়ীর পাশে দাঁড়াল যুবদল

নড়াইলের লোহাগড়ার খাজা মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন এল

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার

খুলনার নলিয়ান সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

খুব শীগ্রই আসছে মারুফ হাসান এর নতুন গান - নেশা হৃদয় জুড়ে

দৌলতপুরে ছাত্রশিবিরের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে "ডি-নথি

ভোলা যুব উন্নয়ন থেকে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা পরিদর্শন

ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রাণ হারালেন অনার্সের শিক্ষার্থী