ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান

  • প্রতিনিধির নাম :নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি রাঙামাটি জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 35054 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ান মনোনীত হয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই রাঙামাটির পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, দিপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষের পাশে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এক সাক্ষাৎকারে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “রাঙামাটি একটি শান্তি ও সম্প্রীতির জেলা। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভাইস -চেয়ারম্যান তারেক রহমানকে  উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন, রাঙামাটির জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ভোলা মনপুরা উপজেলার চর কলাতলী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধ

মনপুরায় রহস্য জনক ভাবে ঝুলন্ত অবস্থায় মরাদেহ উদ্ধার সন্দেহের

ভারতে কিশোরীর নৃশংসতা : স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রে

ঐতিহাসিক সম্মেলনে জনস্রোত, কিশোরগঞ্জে বিএনপির শক্তি প্রদর্শন

বাগেরহাটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৮০ বছর বয়সী বৃদ্ধা মহিলার মাথা ফাটালে

জকসু জরিপে এজিএস পদে এগিয়ে অর্নব, সমানে সমান মাসুদ রানা