ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুর সদরের বাগাদী ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 6219 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় বাগাদী গনি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী মমিন সাগর।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম গাজী ও সোহেল মৃধা।

এছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ হাই মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসা

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিত

খুব শীগ্রই আসছে মারুফ হাসান এর নতুন গান - নেশা হৃদয় জুড়ে

পাবনায় “UniDreamers of Kachugari" কর্তৃক আয়োজিত “শিক্ষা দিয়

বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও

বুটেক্সে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়কক

যশোরে আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৫

নৌ-পুলিশের ধাওয়া খেয়ে কাচিকাটা নদীতে ঝাঁপ ৯ দিনেও মেলেনি আবে

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে মনপুরা উপজেলা স্বাস্থ্য ক