ঢাকা | বঙ্গাব্দ

তামিম ঝড়ে রান পাহাড় গড়ল টাইগাররা, লড়াইয়ে ফেরার আশা বাংলাদেশে

  • প্রতিনিধির নাম :স্পোর্টস ডেস্ক: | নিউজটি দেখেছেনঃ 6860 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু কাছাকাছি গিয়েই মাইলফলক ছুঁতে পারেননি। সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে সাজঘরে ফিরলেও নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই ওপেনার। তামিমের এমন ইনিংসের পরও কোনোরকমে দেড়শ রান করেছে বাংলাদেশ। 

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন তানজিদ তামিম।

আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে-শুনে খেলার চেষ্টা করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ইমন দারুণ এক ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিতও দিয়েছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। ১০ বলে ৯ রান করেছেন তিনি।

তিনে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন লিটন দাস। উইকেটে এসেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছেন। তবে আর কোনো বাউন্ডারি মারতে পারেননি। শেষ পর্যন্ত ৯ বলে করেছেন ৬ রান।

লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাইফ হাসান। চারে নেমে তানজিদ তামিমকে সঙ্গ দিয়েছেন তিনি। তবে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। ২২ বলে ২৩ রান এসেছে তার ব্যাট থেকে।

আগের ম্যাচে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও ফিফটি করেছিলেন তামিম। আজও দারুণ শুরু পেয়ে সেটা কাজে লাগালেন এই ওপেনার। ৩৬ বল খেলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ছিলেন সেঞ্চুরির পথে। থেমেছেন ৬২ বলে ৮৯ রানে করে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস।

তামিম এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও আরেক পাশে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। সাইফ ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নুরুল হাসান সোহান-জাকের আলিরা পুরোপুরি ব্যর্থ ছিলেন। তাতে বড় সংগ্রহ পাওয়া হয়নি।
নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে বিজিবির অভিযানে গাঁজা, ইস্কফ সিরাপ ও মদসহ বাইসাইকেল

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আই

দিনাজপুর মেডিকেলে বাচ্চা রেখে চলে গেলাম মা!

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই ন

শিক্ষার্থীদের নৈতিক জীবনগঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: মেয়

যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রধান শিক্ষ

কুড়িগ্রামে ফুলবাড়ী সীমান্তে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবি'

কয়রায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

📖তুলনায় তুমি💘

জমকালো আয়োজনের মধ্য দিয়ে, স্বাধীন যুব উন্নয়ন সংস্থার ১৫তম প্