ঢাকা | বঙ্গাব্দ

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ার মাধ্যমে বেকারত্ব হ্রাস করতে হবে: মেয়র ডা. শাহাদাত

  • প্রতিনিধির নাম :আদর বড়ুয়া চট্টগ্রাম পটিয়া উপজেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 85689 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অপরিসীম। তাই শুধু চাকরির দিকে না তাকিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি। উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, যা বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হলে তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ দিতে হবে। পরিবার, সমাজ ও সরকার সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে যুবরা আত্মকর্মসংস্থানমুখী হয়।”

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভা, শপথ গ্রহণ, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) চট্টগ্রাম শারমিন জাহান ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

মেয়র বলেন, “শুধু কর্মসংস্থানই নয়, উদ্যোক্তা সৃষ্টি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

নড়াইলের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা

বাগেরহাটের রামপালের কৈগর্দাসকাটির ৪৫ টি বাড়ি-ঘর জোয়ারের পা

সেনাবাহিনীর অভিযানে বগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আ

নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস

পার্বত্য এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সেনাবাহিনী; অ

৫০০ টাকার মাইকে ক্ষোভ ঝাড়লেন, শেষে পেলেন প্রবাসী কল্যাণের ঋণ

সংশ্লিষ্ট অফিস এবং হাজী শরিফুল ইসলাম প্রধানসহ বালুচোর সিন্ডি

"সুদিনের ছোঁয়ায়"

জনগনকে বোকা ভেবেছে চাল কালোবাজারি সিন্ডকেট।

মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছ

প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত সংবাদকর্মী র,মে,কে ভর্তি