ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 43450 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

নড়াইলে ডিবি পুলিশের  পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইকরামুল হোসেন(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ ইকরামুল হোসেন(৪০) নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (২০ অক্টোবর) নড়াইল জেলার সদর থানাধীন ৫ নং শাহবাদ  ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক  এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইকরামুল হোসেন (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে সোমবার (২০ অক্টোবর) রাতে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস (৪৩) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯ নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্ত জনৈক আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিরলে কমিউনিটি ক্লিনিকের সি,এইচ,সি,পি (CHCP) রাজনৈতিক মামলার

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষো

মাদকের টাকা না পেয়ে গর্ভ ধারিণী মাকে পিটিয়ে হত্যা

নরসিংদীর হাজীপুরে পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার মেম্বারের বা

হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব

বীরগঞ্জে ১৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের

সিঙ্গিনালা ইমাম হোছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অ

বগুড়ায় দোকান বন্দ করে বাড়ি ফেরা হল না নাহিদের

গঙ্গাচড়ায় ভিজি এফ'র চাল আত্মসাৎ অভিযোগ ইউপি সদস্য ঝর্ণার বির

মনপুরায় এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার