ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজ: মেয়র ডা. শাহাদাত

  • প্রতিনিধির নাম :আদর বড়ুয়া চট্টগ্রাম পটিয়া উপজেলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 7312 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। তিনি জানান, নগরীর মোহরায় শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মানে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কলেজটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছফা আনুষ্ঠানিকভাবে কলেজের দলিল মেয়রের হাতে হস্তান্তর করেন। এসময় মেয়র বলেন, “এই কলেজের মাধ্যমে মোহরার মানুষ উচ্চশিক্ষার আলো পাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কলেজটিকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
মেয়র আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হকসহ শিক্ষক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বীরগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে কাজ করবে চসিক: মেয়র ডা.

বাংলাদেশে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়নি কেন?

চাঁদপুর সদর চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন

দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি

রংপুরে সাংবাদিক হামলার শিকার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত

নড়াইলের শাহাবাদে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে ইউপির চ

নিহত ওমর এর পরিবারকে নগদ অর্থসহায়তা কোস্ট ফাউন্ডেশন

গাজীপুরে কালীগঞ্জে বাংলা নববর্ষের উদযাপনে প্রস্তুতি সভা অনু

নড়াইলে ভ্রাম্যমাণ আদালত: কাঠ পুড়িয়ে তৈরি অবৈধ কয়লা ও ইটভাটা