ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • প্রতিনিধির নাম :রানজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 62789 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়।

পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং জেলার প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনে পুলিশ সর্বদা তৎপর থাকবে।”

এসময় জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলার সকল থানা অফিসার ইনচার্জ (ওসি), উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বদলী জনিত বিদায় সংবর্ধনা"

ধামশ্বরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইল ডিবি পুলিশের অভিযানে একানব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ এক

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহবান মেয়র ডা. শাহাদাতের

নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধী কমল পালের এক একর ১০ শতক জমি হ

আইনশৃঙ্খলায় শ্রেষ্ঠত্ব কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল

লাগামহীনভাবে চলমান মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রত

কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর মহাসড়কে ড্রামট্রাক ও অটোরিকশা ম

বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের বিভিন্ন প

টরন্টোতে বিল ব্লেয়ারের সঙ্গে চসিক মেয়রের বৈঠক সুশাসন, নিরা