ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় আলাউদ্দিনের আলোর প্রদীপ নিভে গেলো বজ্রপাতে

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 74277 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ভোলার মনপুরা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা যাওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আলাউদ্দিন জানান, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাত হচ্ছিল হঠাৎ এক বিকট শব্দে তাদের গোয়ালঘরের পাশে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তার দুটি গরু মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।

তিনি বলেন, “এই দুইটি গরু ছিল আমার সংসারের একমাত্র ভরসা। আমি অতিযত্নে এই দুইটি গরু পোষি এই দুইটি গরু আমার একমাত্র সংসারের সম্বল আমি নিঃস্ব হয়ে গেলাম এখন কোথায়  থেকে চলবো বুঝতে পারছি না।”

স্থানীয়'রা জানান, গরু দু’টি ছিল কৃষক আলাউদ্দিনের আয়ের একমাত্র উৎস। এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন, কিছুক্ষণ পরপর আহাজারি করছেন।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, “বজ্রপাতে কৃষকের দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি সহায়তা আসলে তাকে সহযোগিতা করা হবে।”

নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান,ব্রহ্মপুত্র নদের তীরে লাখো ভক্তের ঢ

বাগেরহাটে জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্

পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে

☆সোনার ছেলে☆

বীরগঞ্জে শ্যামলী কোচের ধাক্কায় অটো চালক মোস্তফা নিহত, আহত-১

খুলনায় নগরীর শিববাড়ি বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ইউপি চ