ঢাকা | বঙ্গাব্দ

নিজ গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি।

  • প্রতিনিধির নাম :মোঃ শাখাওয়াত হোসেন ভোলা প্রতিনিধি : | নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9152 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

ভোলার লালমোহনে নিজ গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও সমমান কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছে গ্রামবাসী। শনিবার লালমোহন নয়ানী গ্রামের স্থায়ী বাসিন্দাদের ১৮ জন শিক্ষার্থী এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়ায় গ্রাম বাসীদের পক্ষ থেকে সম্মাননতা ক্রেস্ট ও প্রশংসা সনদ তুলে দেওয়া হয়েছে। 

নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নয়ানী গ্রামের বাসিন্দা লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহিন পাটোয়ারী। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোক্তা শাহিনুল ইসলাম কবির হাওলাদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, ব্যবসায়ী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি গ্রাম সুন্দর করতে হলে মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে। মেধাবী প্রজন্মরাই সমাজ গঠনে মূল ভিত্তি গড়ে তুলবে। বিভিন্ন সময়ে মাদকের ছড়াছড়ি, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি সমাজ থেকে নির্মূল করতে হলে গ্রামের প্রত্যেক সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিক হতে হবে। লালমোহন নয়ানী গ্রাম একটি ঐহিত্যবাহী গ্রাম। এই গ্রামে যেমন অনেক গুণি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্ম হয়েছে, তেমনি ডাক্তার, শিক্ষকসহ সরকারি গুরুত্বপূর্ণ পদেও রয়েছে গ্রামের ব্যক্তিরা। এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গ্রামের শিক্ষার্থীদের এভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ভোলা মনপুরায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধর্ষককে নিয়ে উত্তেজনা বীরগঞ্জে পুলিশের উপর দুর্বৃত্তের হামলা

দৌলতপুরে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

লাগামহীনভাবে চলমান মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রত

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শি

‘আ.লীগ পরিচয়ে’ মামলা থেকে মুক্তি, এখন বিএনপির পদ পেতে মরিয়া

ক্লিন বাংলাদেশ কর্মসূচিতে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা চসিক মেয়র

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে মনপুরা উপজেলা স্বাস্থ্য ক

ডিবি কার্যালয়ে দীর্ঘ ২৬ ঘণ্টা আটক ছিলেন জবির ছাত্র