ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম -১ আসনে নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে গণঅধিকার মনোনীত বিন ইয়ামিন মোল্লা

  • প্রতিনিধির নাম :এম এন জাকারিয়া খাঁন মুরাদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 30813 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসন থেকে নির্বাচন করছি ইনশাআল্লাহ। এই পিছিয়ে পড়া জনপদের মানুষের ভাগ্য উন্নয়ন করতে, বিগত দিনের স্বার্থন্বেষী নেতৃত্ব, মঙ্গা ও মফিজ অপবাদ থেকে মুক্তি দিতে, এই অঞ্চলের মানুষের প্রকৃত দায় ও দরদের যে অঙ্গিকার করেছি তা বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। রাজনীতির মাঠে তরুণ, তাই আরো শিখবো, সমৃদ্ধ হবো। আপনাদের সকলের দোয়া সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

‎বিন ইয়ামিন মোল্লা বলেন, “কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই জেলার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তরুণ নেতৃত্বের প্রয়োজন। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি জনগণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব।”

‎তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আমার ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়েছে, এমনকি বিনা কারণে জেলও খাটতে হয়েছে। তখন আমাকে কুড়িগ্রাম-১ আসনের এমপি বানানোর প্রস্তাব দিয়েছিলো সরকারপক্ষ, কিন্তু আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করতে চাই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শিখছি, বেড়ে উঠছি, এবং কুড়িগ্রামের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

‎কেন্দ্রীয় পর্যায়ে আসন ভাগাভাগির বিষয়ে তিনি জানান, “গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি আমার নিজ ইউনিয়ন নেওয়াশী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে আমাকে কুড়িগ্রাম-১ আসনে প্রার্থী করার আশ্বাস দিয়েছেন। তবে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কেন্দ্র যদি আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেয়, সেটা দলের বিষয়। তারপরও আমি বিশ্বাস করি, দলের অনুমোদন পাব এবং জনগণের পাশে থেকে কাজ করতে পারব।”

‎উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে। তার পিতা রফিকুল ইসলাম মোল্লা এলাকার একজন সমাজসেবক হিসেবে পরিচিত।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬

মোংলায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু: ঘটনাস্থল পরিদর্শনে চসিকের

ভোলায় ব্যাটারি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

কিশোরগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

বীরগঞ্জে এক রাতে ৩ কৃষকের ৫টি গরু চুরি

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ

আগামীকাল দেশের দ্বিতীয় কার্গো বিমানবন্দর চালু হচ্ছে

বগুড়া সিটি করপোরেশন এখন শুধু সময়ের ব্যাপার।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার ক

হবিগঞ্জে ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরা