ঢাকা | বঙ্গাব্দ

যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়” —আলহাজ্ব এম.এ.হান্নান ‎

  • প্রতিনিধির নাম :মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 32800 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “আজ বিএনপি ও এ দেশের আপামর জনসাধারণের জন্য একটি বিশেষ দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন যাত্রাপথে নিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।”

‎তিনি আরও বলেন, “বছর ঘুরে আবারো সেই দিন ফিরে এসেছে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে, আপনারা আমাকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কতটা ভালোবাসেন। এখনো হতাশ হওয়ার কিছু নেই। দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা চূড়ান্ত নয়। আমরা বিশ্বাস করি, তারেক রহমান সাহেব অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই কেউ দলের বা কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমরা দলের সাথেই আছি। দল আমাদের মনের ভাষা বুঝবে—যদি না বুঝে, তবে আপনারাই আমার শেষ ভরসা। আপনারা যে সিদ্ধান্ত জানাবেন, আমি আপনাদের পাশেই থাকব। আশা করছি, দলও আমার পাশে থাকবে।”
‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুর রহমান, আলমগীর পাটওয়ারী, মাহবুবুর রহমান মফু ও মাসুদ বেপারী।

‎এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও আমির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন।

‎সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে চার জুয়াড়ি গ্রেফতার

চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

জগন্নাথে এবার প্রতি আসনে লড়বে ৭১ জন

জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নের জন্য

হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী

হাসপাতালে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন নার্স,পরিচালকের লস হয়

বীরগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ভালুকায় বিএনপি নেতা আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে

বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর

কাশির সিরাপ সেবনে ১ মাসে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের ঘোষণা ভারত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের পক্ষে বিএনপির