ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 4923 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত শান্তা খাতুন সানজিদা (১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত শান্তা খাতুন সানজিদা (১৯) নড়াইল সদর থানাধীন তুলারামপুর(তরফদার পাড়া) গ্রামের বাকির শেখের মেয়ে। সোমবার (৩ নভেম্বর) নড়াইল জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শান্তা খাতুন সানজিদা (১৯) কে গ্রেফতার করে।

 এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

রাউন্ডটেবিল গ্লোবাল ইউথ অ্যাওয়ার্ডস–২০২৫-এ ফাইনালিস্ট বুটেক্

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিন

৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা- খোন্দকার আকবর হোস

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কালোবাজারে রেলের টিকেট বিক্রি রোধে র‌

ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিন

কিশোরগঞ্জের শহিদী মসজিদের সামনে নৈরাজ্য, পবিত্রতা প্রশ্নবিদ্

মনপুরায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ৮ জন গুরুতর আহত