ঢাকা | বঙ্গাব্দ

খানপুর ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হাফিজ সভাপতি বাবুল ফকির সম্পাদক

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 51256 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
বাগেরহাট সদরের খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় খানপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি'র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।

এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি'র সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু'সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটার গণ উপস্থিত ছিলেন।

ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ
সভাপতি পদে খান হাফিজুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন ২৩৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ বাবুল ফকির হরিণ প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট, সহ-সভাপতি পদে তরফদার জাহিদুর রহমান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মিকাইল শেখ মই প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে হাওলাদার কবির হোসেন মোরগ প্রতীক ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বন্ধুর হাতে বন্ধু খুন ৩০ টাকার জন্য মতিঝিলে

স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার

প্রস্তুত উপ-মহাদেশের ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া,জ

ঢাকার মগবাজারস্থ শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ইস্কুলের পক্ষ থেকে

মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে

কিশোরগঞ্জের পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধসহ দুজন গ্র

মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মে

দৌলতখান বোরহানউদ্দিন বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন স

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিদেশি মদের বোতল