ঢাকা | বঙ্গাব্দ

ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলঅ প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 53189 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

কোটার জায়গায় থাকলোনা কিছুই আর মেধার হলোনা জয়- মবতন্ত্রে আজ কোটি জনতা আতংকিত! উদ্বিগ্ন চোখে শুধুই ভয়, হাজারোও জনতা প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছে, নিশ্চুপ কেনো রাষ্ট্রযন্ত্র- বাক স্বাধীনতায় চলছে বৈকি চাঁদাবাজি খুন ধর্ষণের চাঁদাবাজির রাজতন্ত্র।


নির্বিচারে আদালত চত্বরে,রাস্তা ঘাটে চলছে অপরাধের মহোৎসব- চাঁদাবাজি, দখলবাজি,মামলাবাজি, খুন-ধর্ষনের বইছে কলরব, দলে-দলে গ্রুপিংয়ের কবলে ভীত সন্তোস্ত বাংলার সাধারণ জনগন-

হয়তো বুঝে না বুঝেই বলছে অনেকে আগেই ভালো ছিলাম রে মন।


মেরু করণ ছিলো পূর্বেও এখনও চলছে জোরেশোরেই দেখি বেশ- মুক্তিযুদ্ধের চেতনা রেখে যে এখন, চলছে জুলাই যোদ্ধার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই যুদ্ধ বড় অর্থবহ তাৎপর্যে ভাবে সুশীল সমাজ- মানবতা বিরুদ্ধে অপরাধে সোচ্চার সকলে বিচারের দাবীতে আজ।


পৃথিবীর ইতিহাসে মানচিত্রে কালে কালে হয়েছে যুদ্ধ স্বাধীনতার- মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য নিপীড়ন দুর করতে প্রিয় মাতৃভূমি বাংলার,  সুদীর্ঘ পঁচিশ বছরের দুঃশাসন প্রবঞ্চনা বৈষম্যের শিকার বাঙ্গালি- মুক্তির মুলমন্ত্রে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে দিয়ে প্রাণ বুকের রক্ত ঢালি।


অর্জিত স্বাধীনতায় মুক্তি মেলেনি বলে জুলাই যুদ্ধে ছাত্র জনতা- রাস্তায় নেমেছে সংগ্রাম সংঘাতে অর্জন করতে কথিত দ্বিতীয় স্বাধীনতা,  দূর্নীতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে উন্নয়ন অর্জন হয়েছে ম্লান- ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে ঝরে গেলো ছাত্র-জনতা পুলিশের প্রান।


স্থিতিশীলতা আসুক ফিরে দেশে, সমন্বয়ক মুক্ত হোক প্রিয় জন্মভূমি-প্রতিহিংসার রাজনীতি চিত্ত থেকে বিদূরীত হোক মানবাধিকার অগ্রগামী, মানবতা মুক্তিপাক,মবতন্ত্র নিপাত যাক সকলের নাড়ী পোতা এই দেশে- বাড়াবাড়ি বাদ দিয়ে সকলেরই চলতে হবে মর্ম স্পর্শে সহমর্মিতায় মিলেমিশে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক! ৭ মোটর

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

বগুড়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণ

নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে দুই ভাইকে কুপি

কিশোরগঞ্জ রেলস্টেশনে টিটি–স্টাফ–পুলিশের সিন্ডিকেটের দৌরাত্ম্

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ

চিকিৎসা সেবায় এক ধাপ এগিয়ে মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক

নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযান কুরিয়ার সার

মনপুরায় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মফিজুল ইসলামে