ঢাকা | বঙ্গাব্দ

এলজিইডিতে ভুয়া ডিজিএফআই সদস্যের দৌরাত্ম্য, আইনশৃঙ্খলা বাহিনীর জালে প্রতারক

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক: | নিউজটি দেখেছেনঃ 54515 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অভিযান চালিয়ে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এলজিইডি ভবনের পরিচালক কার্যালয় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শাহিনুর (৫২)। তিনি সেনাবাহিনীর চাকরিচ্যুত একজন সাবেক সার্জেন্ট।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহিনুর নিজেকে ডিজিএফআই-এর ‘সিনিয়র ওয়ারেন্ট অফিসার’ পরিচয় দিয়ে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং লোক নিয়োগে সহায়তার নামে দাপ্তরিক চাপ সৃষ্টি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় যে শাহিনুর নামে কোনো কর্মকর্তা বা সদস্য ডিজিএফআইয়ে কর্মরত নেই।

পরবর্তী সময়ে এলজিইডি কর্তৃপক্ষ শেরেবাংলা নগর সেনা ক্যাম্পে বিষয়টি জানালে সেনাবাহিনীর দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনুরকে আটক করে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমাদের কাছে অভিযোগ আসে যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। খবর পেয়ে টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে জানা যায়, তিনি ডিজিএফআইয়ের কেউ নন।

শাহিনুর সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত থাকাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৮ সালে চাকরিচ্যুত হন। শাহিনুরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা,

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব - তরিকুল

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

বনভূমি উন্নয়নে নেচার লার্নিং হাব’ পরিকল্পনায় জাইকা ও পরিবেশ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাক

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হব

ক্লিন চট্টগ্রাম গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন: মেয়র ডা.

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মাতৃভূমি , এস এম মনিরুজ্জামান আকাশ