ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় ভূমি মেলা- ২০২৫ উদ্বোধন

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 98376 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী   মনপুরা উপজেলা হাজির হাট ভূমি অফিসের সামনে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ১০ টায় মনপুরা উপজেলা ভূমি অফিসের সামনে এ মেলার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক । ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

মেলায় মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান মিলন মাতাব্বর,জামায়েত ইসলামের ওলামা সভাপতি মাওলানা মোঃ ইউনুছ মেম্বার বিএনপির যুবদলের সদস্য সচিব মোঃ রহীম হাফেজ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বধীন ৭১ কে জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আসা নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারবেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি তাদের আস্থা বাড়বে।

বিশেষ অতিথি মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বলেন, তিনদিন ব্যাপী ভূমি মেলায় উপজেলায় সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোন ধরনের হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

প্রাধান অতিথির মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, যেহেতু ভূমি সংক্রান্ত খাজনা প্রদান এবং ভূমি খারিজের লেনদেন সমুহ অনলাইনে সম্পন্ন হয়। সেহেতু কেউ অহেতুক কারো সাথে কোন টাকা পয়সা লেনদেন করবেন না। যদি সমস্যা মনে করেন, আমাদের সাথে সরাসরি যোগযোগ করবেন।
আগামী ২৭ মে বিকাল পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে স্থাপিত বুথে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলে মনপুরা উপজেলা নির্বাহী লিখন বনিক জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে: সিটি মেয়র ডা. শাহা

বীরগঞ্জে ক্ষমতার অপব্যবহারকারী ডিপিইও নজরুল ইসলামের বিরুদ্ধে

খুলনায় নতুন আরেক জন নারী করোনায় আক্রান্ত

খুলনায় বাস্তহারা কলোনির উচ্ছেদ অভিযানে জনতার সাথে পুলিশের স

মশার প্রকোপ না কমা পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চলবে: মেয়র ডা. শা

মানবিক উদ্যোগে এনআরবিসি ব্যাংক, ভোলার নিম্ন আয়ের মানুষের পাশ

বগুড়ায় গাক কর্তৃক আয়োজিত অমৌসুমি ফসল উৎপাদন বিষয়ক মাঠ দিবস অ

জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নের জন্য

জুলাই সনদ ও পিআর পদ্ধতি'তে জাতীয় নির্বাচন এবং পাচঁ দফার দাবী

বগুড়ায় দোকান বন্দ করে বাড়ি ফেরা হল না নাহিদের

নিষেধাজ্ঞার জালে বন্দি জীবিকা, বিপাকে ভোলার দুই লক্ষ জেলে