ঢাকা | বঙ্গাব্দ

খুলনা নগরীতে ঝটিকা মিছিলকারী আওয়ামীলীগের আরো ৩ নেতাকর্মীকে গ্রেফতার

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 134673 জন
ছবির ক্যাপশন: স্বাধীন ৭১

 গত(২০ এপ্রিল)  খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে।

 দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে ৫০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হরিণটানা থানা পুলিশ (আজ ২১ মে)   অভিযান পরিচালনা করে আরো ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন  ১) খুলনা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মোল্লা (৫৪), পিতা-মৃত: জাকাত আলী মোল্লা, সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা, ২) খুলনা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য সচিব মিরাজ শেখ (৩৩), পিতা-মৃত: ইসমাইল শেখ, সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা এবং ৩) ফুলতলা উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান (৪২), পিতা-মৃত লুৎফর রহমান , সাং-বরনপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনা।

মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে আছেন।

নিউজটি পোস্ট করেছেন : জি, এম, আবু সাঈদ মিন্টু
প্রিন্ট করুন :
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ভেদুরিয়ায় জামায়াতে ইসলামীর রাস্তাসংস্কার কার্যক্রম

ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিক

হবিগঞ্জে ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরা

জকসু নির্বাচনী আচরণবিধিমালা –২০২৫ প্রকাশ

দৌলতপুরে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ

ব্যতিক্রমী এক ইউনিয়ন পরিষদের নাম মহিনন্দ ইউনিয়ন পরিষদ যেখা

আত্মোপলদ্ধি

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার

নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

ফখরুদ্দিন আহমেদ বাচ্চু মামলা থেকে খালাস, দ্রুত বহিষ্কারাদেশ