চাঁদপুরের লোহারপুল থেকে হরিণা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও কাস্তে মার্কার সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দোকানঘর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শতাধিক স্থানীয় মানুষ। সভাপতিত্ব করেন মোঃ রফিক পাটওয়ারী। পরে চান্দ্রা চৌরাস্তা ও চান্দ্রা বাজারে পথসভা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক ও কাস্তে মার্কার প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র গোস্বামী, শহর সম্পাদক রনজিত সরকার, যুব ইউনিয়নের জেলা অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস ও যুবনেতা মনির হোসেন।
বক্তারা বলেন, লোহারপুল-হরিণা রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই আগামী ২৮ নভেম্বর দোকানঘরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। তারা গ্রামীণ ক্লিনিকের সেবা উন্নয়ন ও কৃষি সহায়তা নিশ্চিতের দাবিও জানান।
মোঃ ফয়েজ উদ্দিন