ঢাকা | বঙ্গাব্দ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 146104 জন
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৩০ জন রৌমারী এবং ১৪ জন ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

স্থানীয়রা তাদের ঘোরাঘুরি ও কথাবার্তায় সন্দেহ হলে বিজিবিকে খবর দেয় এবং পরে তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে ভারত থেকে ৩০ জনকে রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকা থেকে ৮ নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে, যারা সবাই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং বাকিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
এখনও হাসিনার দোসরদের হাতেই কিশোরগঞ্জ

এখনও হাসিনার দোসরদের হাতেই কিশোরগঞ্জ