ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ সদরের ভাদৈ তরফ বাজারে জি কে গউছ আমি এমপি হয়ে যাবো, সেই ভয়ে আমাকে কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছিল

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 30903 জন
হবিগঞ্জ সদরের ভাদৈ তরফ বাজারে জি কে গউছ আমি এমপি হয়ে যাবো, সেই ভয়ে আমাকে কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি পার্লামেন্ট নির্বাচন করব, আমি এমপি হয়ে যাবো, সেই ভয়ে আমাকে কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছিল। 

তারা ভেবেছিল, আমি ভয়ে দেশ থেকে পালিয়ে যাবো। কিন্তু বিএনপি পালায় না, পালানোর ইতিহাস আমার নেই। আমি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করেছিলাম। আমি সাড়ে ২৬ মাস কারাগারে ছিলাম, কারাগারেও আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি সেই দিন ধৈর্য ধরেছিলাম, আর মহান আল্লাহর ন্যায় বিচারের অপোয় ছিলাম। 

তিনি গতকাল রবিবার বিকালে ভাদৈ এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পশ্চিম ভাদৈ পঞ্চায়েতের সরদার আব্দুল গফুরের সভাপতিত্বে এবং এডভোকেট আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান জুয়েল ও আব্দুল মোতালিব মহসিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন,

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনপুরায় ওএমএস এর ৮১৫ কেজি চাল জব্দ

মনপুরায় ওএমএস এর ৮১৫ কেজি চাল জব্দ