বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, নগরকান্দা উপজেলা কে আগামীতে একটা মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। নগরকান্দায় নতুন নতুন শিল্প ও কল কারখানা স্থাপন করা হবে এবং শিক্ষা,সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নেওয়া হবে।
শুক্রবার বিকালে নগরকান্দার দেলবাড়িয়া বালুর মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত তালুকদারের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, সহকারী এটর্নি জেনারেল এ্যাডঃ জুয়েল এম সুমন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মিজানুর রহমান মিজান,
যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, ওমর আলী,জামাল তালুকদার, রবিউল ইসলাম বাবু,জামাল মাতুব্বর মজিবর রহমান প্রমুখ।
তীব্র প্রতিদ্বন্দ্বীতা পূর্ন ফাইনাল থেলায় সবুজ একাদশ ১-০ গোলে হাবিব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মোঃ ফয়েজ উদ্দিন