ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিয়ে বাড়িতে পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 47831 জন
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিয়ে বাড়িতে পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
 হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। 

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- ওই উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার ১৩, সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার ১২, মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার ৯।

স্থানীয় সূত্রে জানা যায়- অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। গতকাল মঙ্গলবার ছিল বিয়ের দিন ছিল। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নেমে একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চসিকের অনুদান প্রদান অনুষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চসিকের অনুদান প্রদান অনুষ্ঠান