ঢাকা | বঙ্গাব্দ

ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলঅ প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 53189 জন
ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

কোটার জায়গায় থাকলোনা কিছুই আর মেধার হলোনা জয়- মবতন্ত্রে আজ কোটি জনতা আতংকিত! উদ্বিগ্ন চোখে শুধুই ভয়, হাজারোও জনতা প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছে, নিশ্চুপ কেনো রাষ্ট্রযন্ত্র- বাক স্বাধীনতায় চলছে বৈকি চাঁদাবাজি খুন ধর্ষণের চাঁদাবাজির রাজতন্ত্র।


নির্বিচারে আদালত চত্বরে,রাস্তা ঘাটে চলছে অপরাধের মহোৎসব- চাঁদাবাজি, দখলবাজি,মামলাবাজি, খুন-ধর্ষনের বইছে কলরব, দলে-দলে গ্রুপিংয়ের কবলে ভীত সন্তোস্ত বাংলার সাধারণ জনগন-

হয়তো বুঝে না বুঝেই বলছে অনেকে আগেই ভালো ছিলাম রে মন।


মেরু করণ ছিলো পূর্বেও এখনও চলছে জোরেশোরেই দেখি বেশ- মুক্তিযুদ্ধের চেতনা রেখে যে এখন, চলছে জুলাই যোদ্ধার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই যুদ্ধ বড় অর্থবহ তাৎপর্যে ভাবে সুশীল সমাজ- মানবতা বিরুদ্ধে অপরাধে সোচ্চার সকলে বিচারের দাবীতে আজ।


পৃথিবীর ইতিহাসে মানচিত্রে কালে কালে হয়েছে যুদ্ধ স্বাধীনতার- মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য নিপীড়ন দুর করতে প্রিয় মাতৃভূমি বাংলার,  সুদীর্ঘ পঁচিশ বছরের দুঃশাসন প্রবঞ্চনা বৈষম্যের শিকার বাঙ্গালি- মুক্তির মুলমন্ত্রে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে দিয়ে প্রাণ বুকের রক্ত ঢালি।


অর্জিত স্বাধীনতায় মুক্তি মেলেনি বলে জুলাই যুদ্ধে ছাত্র জনতা- রাস্তায় নেমেছে সংগ্রাম সংঘাতে অর্জন করতে কথিত দ্বিতীয় স্বাধীনতা,  দূর্নীতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে উন্নয়ন অর্জন হয়েছে ম্লান- ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে ঝরে গেলো ছাত্র-জনতা পুলিশের প্রান।


স্থিতিশীলতা আসুক ফিরে দেশে, সমন্বয়ক মুক্ত হোক প্রিয় জন্মভূমি-প্রতিহিংসার রাজনীতি চিত্ত থেকে বিদূরীত হোক মানবাধিকার অগ্রগামী, মানবতা মুক্তিপাক,মবতন্ত্র নিপাত যাক সকলের নাড়ী পোতা এই দেশে- বাড়াবাড়ি বাদ দিয়ে সকলেরই চলতে হবে মর্ম স্পর্শে সহমর্মিতায় মিলেমিশে।


নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনপুরায় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক  মাওলানা মফিজুল ইসলামে

মনপুরায় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মফিজুল ইসলামে