ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় নির্বাচনী প্রচারণায় পথসভায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিটি খুনের বিচার এই বাংলার মাটিতে হতে হবে।

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 61931 জন
মনপুরায় নির্বাচনী প্রচারণায় পথসভায়  যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিটি খুনের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

মনপুরায় নির্বাচনী প্রচারণায় পথসভায়  যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিটি খুনের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। 

চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জননেতা নুরুল ইসলাম নয়ন তার নির্বাচনী এলাকায় জনসাধারণের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীকের পক্ষে ভোট চান।
 
মনপুরা উপজেলা হাজিরহাট ইউনিয়নে ২১-০৯-০২৫ ইং তারিখে পথসভায় 
নুরুল ইসলাম নয়ন বলেন, 
ধানের শীষ প্রতীক হল সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক,তিনি বলেন, একটি গণতান্ত্রীক রাষ্ট্রে নির্বাচনের বিকল্প কিছুই হতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের আশা, আকাঙ্ক্ষা পূরণ করুন। 
নুর ইসলাম নয়ন মনপুরা সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশী 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন  আরো বলেন স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। একটি পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না। আইন-আদালত ছিল কিন্তু মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল, বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচারের রায় নির্ধারিত হতো। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার প্রতিটি খুনের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। 
বক্তব্যের শেষে বলেন
আল্লাহ তা'আলা যদি চায় এবং বিএনপি আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশীর্বাদে আমাকে যদি চরফ্যাশন ও মনপুরা নমিনেশন দেওয়া হয় তাহলে আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের দুঃখী সুখে কাজ করতে চাই। এই বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জননেতা মোঃ নুরুল ইসলাম, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন সহসভাপতি মনপুরা উপজেলা বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভোলা জেলা বিএনপি'র অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সিরাজ পলোবান,  উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভা যুবদলের আহবায়ক আলহাজ্ব জাহিদুল ইসলাম রাসেল, উপস্থিত ছিলেন এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স সাবেক সভাপতি মনপুর উপজেলা ছাত্রদল,, উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়নের বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বারসহ মনপুরা উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ, 

বেলা ২ ঘটিকার সময় পথসভা শেষ করে মধ্যাহ্নভোজ শেষে  হাজির হাট থেকে রামনেওয়াজ লঞ্চঘাট হয়ে নুরুল ইসলাম নয়ন    স্পিড বোট দিয়ে ভোলার উদ্দেশ্যে চলে যান 

নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
এডাব ভোলা জেলা শাখার উদ্যোগে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

এডাব ভোলা জেলা শাখার উদ্যোগে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন