মনপুরায় সত্য ও বস্তুনিষ্ট এবং নিজের বাবার জমি রক্ষা এবং সংবাদ সংগ্রহের জেরে ক্ষুব্ধ হয়ে মনপুরায় জনৈক আঃ রব তালুকদার , মোহাম্মদ মেহেদী হাসান নামে এক সংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
মোহাম্মদ মেহেদী হাসান দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল সকালের শিরোনাম, এবং চ্যানেল ভোলা এর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ মেহেদী হাসান ভোলা জেলা মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন চর ফৈজউদ্দিন ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা মো:নাজমুল হক হাওলাদারের পুত্র।
সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে মির্থ্যা মামলা দায়েরের ঘটনায় মনপুরা উপজেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মহিব্বুলাহ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান খান এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মনপুরা উপজেলা শাখার সভাপতি মো: লোকমান খান , সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও কাল্পনিক মামলা অবিলম্বে প্রত্যাহার ও সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান কে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
জানা যায়, মনপুরা থানাধীন চর ফৈজউদ্দিন গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র মোঃ নাজমুল হক হাওলাদার গং এবং মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম গং এর বন্দোবস্তীয় মালিকানাধীন অর্ধ কোটি টাকা মূল্যের জমি ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক আওঢামীলীগের চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার নেতৃত্বে গত ২০০৮ সাল থেকে মৃত সুলতান আহমদের পূত্র আ:রব তালুকদার এবং আ:রব তালুকদারের দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসী নিয়ে জোর পূর্বক দখল করার চেষ্টা চালায়।
এবং ৪/২০০৮ সাল থেকে মো:নাজমুল হক এবং চর ফৈজউদ্দিন গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম এর নামে ২০০৫ -৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেড় একর করে বন্দোবস্ত কৃত ৩ একর জমির বিরুদ্ধে ৪/২০০৮, সালে আ:রব তালুকদার বাদী হয়ে দেওয়ানী কোটে মামলা দায়ের করে । মো:নাজমুল হক এবং মুসলিম এর বিরুদ্ধে দায়ের কৃত দেওয়ানী মামলায় আ: রব তালুকদারের ১০ হাজার টাকা জরিমানা করে ১৫-৪-১৪ সালে বাদীর মামলা খারিজ করে দেয় দেওয়ানী কোটে ।
অতঃপর আঃ রব তালুকদার তাহার ১৫/৪/১৪ তারিখে খারিজ কৃত মামলাটি দেওয়ানী কোটে দেওয়ানী আপিল নং ১৭/১৪ পুনোরায় আপিল রুজু করেন। অত্র দেওয়ানী আপিলটি আদেশ হইলো জে ১৭/১৪ নং মোকদ্দমা টি দোতরফা সুনানী অন্তে না মনজুর করেন। এর পর মনপুরা জজ আদালতে দেওয়ানী ৪/৮ নং মোকদ্দমা বিগত ১৫/৪/১৪ ইং তারিখের রায় এবং বিগত ২২/৪/১৪ তারিখের স্বাক্ষরিত ডিক্রী বহাল ও বলবৎ রাখে।
গত ৭/৮/২০২৫ ইং তারিখে নাজমুল হক এবং মুসলিম এর সরকার কর্তৃক নেওয়া বন্দোবস্ত জমিতে পুনরায় জোর পূর্বক ভাবে চাষাবাদ করার চেষ্টা করে, আঃরব তালুকদার এবং তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম। বন্দোবস্ত কৃত মালিক পক্ষের মো: নাজমুল হক হাওলাদারের পূত্র সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান সেই জমিতে চাষাবাদ বন্ধ করে ট্রাক্টর উঠিয়ে দেওয়ার কারনে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান কে ১ নং আসামি করে ৩ জনের বিরুদ্ধে ১২/৮/২৫ তারিখে মনপুরা বিঙ্ঘ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি কাল্পনিক মিথ্যা মামলা দায়ের করে। এ দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে মনপুরা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটিসহ সাংবাদিক মহল।
মোহাম্মদ মাকছুদ