ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় মহিলা মিছিল বিচার চাই বিচার চাই শ্লোগানে মুখরিত হাজির হাট বাজার

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 67925 জন
মনপুরায় মহিলা মিছিল বিচার চাই বিচার চাই শ্লোগানে মুখরিত হাজির হাট বাজার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

ভোলার মনপুরায় নৌকার দাদনের টাকার লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া রহমানপুর গ্রামের জনু চৌকিদারের ছেলে কালু চৌকিদার ও কামাল চৌকিদারকে মারধর করেন চর গোয়ালিয়া গ্রামের ওহাব আলী রাড়ির ছেলে নাছির রাড়ি ও সেলিম রাড়ি,রুবেল,ইলিয়াছ সহ কয়েক জন। 
স্থানীয়রা জানান, কালু চৌকিদার নাছির রাড়ির কাছ থেকে দাদনে ১ লাখ ৭ হাজার টাকা নেন খোজ দাদন হিসেবে। তবে নিয়মিত মাছ দেয়ার পরেও কম কেন পায় মাছ নদীতে এ নিয়ে ক্ষুব্ধ হয় নাছির। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এতে গুরুতর আহত হয় কালু চৌকিদার, কামাল চৌকিদার ও কালু চৌকিদারের স্ত্রী। আহতদের উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।পরে নাছির রাড়ী ও সেলিম রাড়ীর বিরুদ্ধে এলাকার মহিলাদের কে উত্যক্ত করার ও অযথা মারধরের ও অভিযোগ উঠে। নাছির ও সেলিম রাড়ীর মনপুরা কোটের এডভোকেট রাহাদ এর ক্ষমতার বলে এমন অমানবিক কার্যকলাপ করেন বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা। তারা আরও বলেন এলাকায় দাপিয়ে বেড়ায় মহিলাদের হুমকি দামকি দিয়ে থাকে। এমন অভিযোগ নিয়ে ৭ সেপ্টেম্বর রাত সাতটায় মনপুরা উপজেলা প্রেস ক্লাবের সামনে আলমপুর রাস্তার মাথার এলাকার মহিলারা তারপর মনপুরা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে মনপুরা থানার গেটের সামনে গিয়ে বিচার চাই বিচার চাই বলে কিছুক্ষণ শ্লোগান দেয়। পরে মনপুরা থানার ( ওসি ) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তাদের কে শান্ত করে ।এবং এলাকাবাসী জানান।  নাছির ও সেলিমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।এলাকাবাসী এতোদিন তাদের ভয়ে মুখ খুলতে পারি নি। এসকল কাজের মদদদাতা হিসেবে এড ভোকেট রাহাতের হাত আছে বলে অভিযোগ করেন। 
এই বিষয়ে এডভোকেট রাহাতের সাথে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করি, পরবর্তীতে বাড়ীতে এসে এসব শুনতে পাই। কিছু কুচক্রী মহল আমাকে হ্যায় পতিপন্ন করতে এধরণের মিথ্যা অপবাদ দিচ্ছে।
যাহারা এ ধরনের নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে আমি চাই তারা আইনের আওতায় এসে উপযুক্ত শাস্তি পাক।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন," মারামারির ঘটনা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই এবং ঘটনা সততা পেয়েছি।এবং বাদী মামলা করার পরে আমরা নাছির কে আটক করেছি।বাকি আসামিদের গ্রেপ্তারে মনপুরা থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মান

সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মান