ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 92441 জন
মনপুরায় এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভোলা মনপুরা পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। 

বুধবার (২৩ জুলাই) দুপুর ১১ টায় মনপুরা সরকারী ডিগ্রী কলেজে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ টিপু সুলতান।

এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব মূলক পুরস্কার নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেষ্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বুধবার সকাল ১১ টায় মনপুরা সরকারি কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোওয়াত ও গিতা পাঠ করেন। এরপর ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করেন। 
মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান’র সভাপতিত্বে উক্ত স্বভায়  আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মাহবুব আলম শাহীন, মনপুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইহসান জসিম, সাকুচিয়া  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন,সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সহ উপস্থিত শিক্ষক ও  শিক্ষার্থী এবং  অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাকুচিয়া কারামাতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হক আব্বাসী।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
এক টুকরো ভাত, এক জীবনের লড়াই, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বা

এক টুকরো ভাত, এক জীবনের লড়াই, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বা