দৌলতপুর উপজেলা পরিষদের আওতায় এডিপির অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে হতদরিদ্র জনগণের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার (২৬ জুন) বৃহস্পতিবার সকালে চরকাটারী ও কলিয়া ইউনিয়নে টিউবওয়েল ও পাইপ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন উপস্থিত থেকে দরিদ্র ২০টি পরিবারের মাঝে টিউবওয়েল গুলো বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহাসিনউল হাসান, ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
মোঃ ফয়েজ উদ্দিন